# Tags

পঞ্চগড়ে হতদরিদ্র নারী ও কিশোরির মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে হতদরিদ্র নারী ও কিশোরীদের মাঝে পুষ্টি চাহিদা পূরণ ও আয় বর্ধক কাজের সাথে সম্পৃক্তকরণের উদ্দেশ্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে শিংপাড়াস্থ পঞ্চগড় সদর উপজেলা ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইক্রোফিনান্স দাবি পঞ্চগড়ের আয়োজনে ২৯৩ জন নারী ও কিশোরীর মাঝে প্রতি জনকে ২০টি করে মোট ২ হাজার ৯৬০টি হাঁসের বাচ্চা, এক হাজার ৭শ মুরগির বাচ্চা এবং ১০ জনের মাঝে ৭ হাজার মাছের পোনা বিতরণ করা হয়েছে।

প্রধান হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মরিয়ম রহমান। এ সময় আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক মাইক্রো ফাইনান্স (দাবি) মো. আতিক ইনতিশিয়ার, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর সবুর, এমএফ (প্রগতি) মাইকেল বাস্কে, জেলা ব্যবস্থাপক হোক সেলপ কর্মসূচি শাহ খায়রুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম। #